ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা বুধবার রাতে জেলার রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। রাত ১০টার দিকে উপজেলার তারাবো এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সারোয়ার তামিম গ্রুপের সদস্য মামুনুর রশিদ ওরফে মামুন (৩৪) এবং মো. ইসমাইল হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জঙ্গিবাদী নোটশিট উদ্ধার করা হয়। তারা বন্দর থানার একটি মামলার পলাতক আসামি।
র‌্যাব সূত্র জানায়, মামুনুর রশিদ ১৯৯৬ সালে নোয়াখালীর একটি মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চাকরি করেছে। ২০১৫ সালের শেষ দিকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপ সক্রিয় হওয়ার পর থেকে তিনি এই দলে যোগ দেন। আব্দুল্লাহপুর এলাকায় সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা ছাড়াও তার বাসায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হত।
মো. ইসমাইল হোসেন ২০০৫ সালে, তুরাগ থানার দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী আলিয়া মাদ্রাসা থেকে ৮ম শ্রেণি পাশ করেন। ২০১৪ সালে জেএমবি সদস্য এবং মামুনুর রশিদের মাধ্যমে তিনি সংগঠনে প্রবেশ করেন। তিনি জেএমবির সদস্য সংগ্রহে কাজ করেছেন। বাসস
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
১৫ বার পঠিত হয়েছে