ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা Logo সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে: রিজভী Logo ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মাহ্দী আমিনের বৈঠক Logo ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নির্বাচনী আচরণ বিধিমালা সংশোধনী অনুমোদন করেছে ইসি

প্রতিনিধির নাম :
সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, কমিশন সভায় মাত্র দুটি বিষয়ে সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এতে রয়েছে জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। আরেকটি হলো- পোস্টারের সংজ্ঞা থেকে কাপড় বাদ দেয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনে কেউ কাপড়ের তৈরি পোস্টার ব্যবহার করতে পারবেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে। এরপর কমিশন তফসিল নিয়ে বৈঠক করবে। বৈঠকের পর তফসিলের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে।
সচিব বলেন, রাষ্ট্রপতির সাক্ষাতের জন্য কমিশন সময় চেয়েছে। এখনো সময় পাওয়া যায়নি। তিনি সময় দিলে দেখা করা হবে। এরপর তফসিলের জন্য আরেকটি বৈঠক করা হবে। বাসস
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
২১ বার পঠিত হয়েছে