ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জিততে এক ধাপ দূরে ভারত Logo গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের Logo গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচনের কারণে বিপিএল আটকাবে না: পাপন

প্রতিনিধির নাম :

নভেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে নভেম্বরের পরিবর্তে বিপিএলের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয় জানুয়ারিতে। কিন্তু এখনও জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। যে কারণে বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছ

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নির্বাচনের কারণে নয়, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিপিএল পেছানো হয়েছে। নির্বাচনের কারণে বিপিএল থেমে থাকবে না।

বিসিবি সভাপতি বলেন, নির্বাচনের জন্য আমরা ওয়েট করব না। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের জন্য আগেই কমিটেড ছিলাম, আসলে নির্বাচনের জন্য নয়। এই দুইটা সিরিজের কারণে বিপিএলটা পেছানো হয়েছিল।বিপিএল ডিসেম্বরে হতে পারত, কিন্তু তখন প্লেয়ার পেতাম না। কিছু ইস্যু আছে। আমার মনে হয় না, নির্বাচনের জন্য চেঞ্জ করব।

নির্বাচনের কারণে বিপিএল সর্বোচ্চ এক দুইদিন পেছাতে পারে। এমনটি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘নির্বাচনের দিক এখন পিছালে ডিসেম্বরের শেষে। আমার মনে হয়, এক দুই দিনের জন্য ডেট চেঞ্জ হতে পারে। নির্বাচনের জন্য বিপিএল আটকাবে না। এ ছাড়া বাকি সব ঠিক আছে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
২৪ বার পঠিত হয়েছে