ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহন, তিন পুলিশ সদস্য বরখাস্ত

প্রতিনিধির নাম :

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহন করায় ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে শরীয়তপুর জেলা পুলিশ। অভিযুক্তরা হলেন পুলিশের এটিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও কনস্টেবল হৃদয়।

গতকাল দিবাগত বুধবার রাতে সদর হাসপাতালের সামনে দিয়ে ৪টি মটর সাইকেলে ইলিশ মাছ নিয়ে যেতে দেখে মটরসাইকেল আরোহীদের পিছু নেয় স্থানীয় জনতা। পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ লাইন্স এর সামনে তাদের গতিরোধ করে তল্লাশি করে ২টি মটর সাইকেলে থাকা ২টি বস্তাভর্তি অন্তত দুইশ ইলিশ মাছসহ পুলিশের ৩ সদস্যকে আটক করে স্থানীয়রা। এসময় অপর ২ মটরসাইকেলসহ বাকি সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে নিয়ে যায় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা। পুলিশ সুপার আব্দুল মোমেন আটক হওয়া পুলিশ সদস্যদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে