ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

প্রতিনিধির নাম :

পাবনার বেড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইজ্জত আলী প্রামাণিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে বেশকিছু অস্ত্র ও মাদকদ্রব্য।

পুলিশের দাবি, নিহত ইজ্জত আলী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, রবিবার রাত একটার দিকে বেড়া থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। টহল দলটি বেড়া পৌর এলাকার তেঘরী মহল্লার একটি বাগানের সামনের রাস্তায় গিয়ে দেখতে পায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে কাঠের গুঁড়ি ফেলে গাড়ি থামানোর চেষ্টা করছে। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

কিছু সময় বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী নামের একজনকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এসআই সুব্রত কুমার বিশ্বাসসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশি শাটারগান, চার রাউন্ড গুলিসহ বেশকিছু মাদকদ্রব্য।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
৩৯ বার পঠিত হয়েছে