ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

প্রতিনিধির নাম :

পাবনার বেড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইজ্জত আলী প্রামাণিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে বেশকিছু অস্ত্র ও মাদকদ্রব্য।

পুলিশের দাবি, নিহত ইজ্জত আলী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, রবিবার রাত একটার দিকে বেড়া থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। টহল দলটি বেড়া পৌর এলাকার তেঘরী মহল্লার একটি বাগানের সামনের রাস্তায় গিয়ে দেখতে পায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে কাঠের গুঁড়ি ফেলে গাড়ি থামানোর চেষ্টা করছে। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

কিছু সময় বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী নামের একজনকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এসআই সুব্রত কুমার বিশ্বাসসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশি শাটারগান, চার রাউন্ড গুলিসহ বেশকিছু মাদকদ্রব্য।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
২২ বার পঠিত হয়েছে