ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

পুলিশ চাইলে মাদক থাকবে না, কিন্তু তারা চায় না: আইভী

প্রতিনিধির নাম :

প্রতিনিধি নারায়ণগঞ্জ: মাদক বন্ধ হোক এটা পুলিশ চায় না বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জিমখানা মাঠে জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সনদপত্র বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
আইভী বলেন, বর্ডারে মাদক বন্ধ করে দিলে মাদক আমাদের দেশে আসতে পারবে না। আর পুলিশ যদি চায় তাহলে এই শহরে মাদক থাকবে না। কিন্তু তারা চায় না। কেন চায় না? কারণ আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। এই লোভ লালসা শুধু তাদেরকে নয় সমাজের সব মানুষের মধ্যে ঢুকে গেছে।
তিনি বলেন, যে দলই ক্ষমতায় থাকুন না কেন সত্য বলতে হবে। সত্য সব সময়ই সত্য। সর্বদা সত্য বলতে হবে। মাদকের ছড়াছড়ি চারপাশে। শিক্ষকদের জোর গলায় এই মাদক বন্ধে কথা বলতে হবে। সবার মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা যেন বাণিজ্যে পরিণত না হয়। আমরা জোর করে পড়াশোনা তাদের ওপর চপিয়ে দিচ্ছি। তারা অনেকেই মুখস্ত বিদ্যার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আজকে মুখস্ত বিদ্যার কারণে বাচ্চারা প্রকৃত শিক্ষা পাচ্ছে না। তাই তাদেরকে প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে সততা অর্জন করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকেরা বাচ্চাদের সত্য কথা বলা শিখাবেন। আর মায়েরা তো রয়েছেই। আর দেশ প্রেম যদি তাদের ভেতরে না জাগান তাহলে দেশ কিন্তু আগাবে না।
অনুষ্ঠানে কলরব কিন্ডার গার্টেন স্কুলের সিনিয়র শিক্ষক রাজিয়া খাতুনকে নারায়ণগঞ্জ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বছর সম্মাননা পুরস্কার দেয়া হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
১৪ বার পঠিত হয়েছে