1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

বদির তিন ভাইসহ ১০২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির তিন ভাইসহ ১০২ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির ভাই- মাদক ব্যবসায়ী আবদুর শুক্কুর, আমিনুর রহমান, শফিকুল ইসলাম, বদির ভাগিনা মো. সাহেদ রহমান নিপু, বিয়াই সাহেদ কামাল ও খালাতো ভাই মন মন সেন।

এ সময় মাদক ব্যবসায়ীরা তিন লাখ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০টি দেশীয় এলজি ও ৭০টি তাজা কার্তুজ জমা দেন। আত্মসমর্পণকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তারা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন।

কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, মো. আশেক উল্লাহ রফিক এমপি, শাহিন আক্তার এমপি ও কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদ্বীপ কুমার দাস।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews