ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

প্রতিনিধির নাম :

বরগুনার আমতলী উপজেলায় বাস ও মাহেন্দ্র (থ্রি-হুইলার) সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি কুরমান গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আমতলী থানার ওসি তদন্ত নূরুল ইসলাম বাদল জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে তালতলী যাচ্ছিল পথে। অন্যদিক যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল। পথে ওই এলাকায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ছয় যাত্রী নিহত হন এবং আহত হন চারজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও স্কুলশিক্ষক রয়েছেন বলে জানান ওসি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
১১ বার পঠিত হয়েছে