1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

বরুড়ায় প্রশাসনের নোটিশ উপেক্ষা করে দেওড়া উচ্চ বিদ্যালয়ের দখলকৃত জমি ছাড়তে আবদুস সাত্তার মাষ্টার ও ওয়াদুদের অনিহা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

 

বরুড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ- বরুড়ায় পৌরসভার দেওড়া এলাকায় দেওড়া উচ্চ বিদ্যালয়ের জমি দখল শিরোনামে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পরও দখলদার আবদুস সাত্তার মাষ্টার ও বিএনপি নেতা আবদুল ওয়াদুদ এর দোকান ঘর সরাতে অনিহা লক্ষ্য করা গেছে। এদিকে এলাকার বিভিন্ন সূত্রে জানাযায় , পত্রিকায় নিউজ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দখলদারদেরকে বিদ্যালয়ের জমি থেকে তাদের দোকান ঘর নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে যেতে বলেন। উপজেলা প্রশাসনের আদেশের পর সকল দখলদার গন নিজ দায়িত্বে তাদের দোকান ঘর ভেঙ্গে নিয়ে যায় কিন্তু বিদ্যালয়ের শিক্ষক আবদুস সাত্তার ও বিএনপি নেতা আবদুল ওয়াদুদ তাদের দোকান ঘর ভাঙ্গেননি। নাম প্রকাশে অনিইচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান সাত্তার মাষ্টার বিভিন্ন সময়ে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধ ভাবে দীর্ঘদিন দোকানে নিয়ে বিদ্যুৎ ব্যবহার করেন । দোকান দখলের ব্যাপারে আবদুস সাত্তার মাষ্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার বিরোদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। আরেক দখলদার বিএনপি নেতা আবদুল ওয়াদুদ জানান, তিনি বিদ্যালয়ের নিকট জমি পাওনা আছেন আর তাই তিনি জমি দখল করে আছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান , অবৈধ দখলদারদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews