ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাজেটে এবারও জিনিসপত্রের দাম বাড়বে না: অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম :

দেশে গত ১০ বছরে বাজেটের পর কোনো ধরনের জিনিসপত্রের দামই বাড়েনি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, এবারও তার অন্যথা হবে না।

মন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে এ সুসংবাদ দিতে চাই যে, গত ১০ বছরে দেশে বাজেটে কোনো ধরনের জিনিসপত্রের দাম বাড়েনি। এবারও বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়বে না।’

সোমবার বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখছিলেন মুহিত।

মন্ত্রী বলেন, সিগারেট ও মোবাইল কোম্পানিগুলোর জন্য ট্যাক্সের কোনো হেরফের হবে না। আগেও ৪৫ শতাংশ ছিল এবারও একই পরিমাণ থাকবে। তবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ করপোরেট ট্যাক্স হবে ৩৭ দশমিক ৫ শতাংশ।

ভ্যাটের স্তরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে ভ্যাট ৯ স্তর থেকে ৫ স্তরে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারের বাজেটে রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকার মতো বরাদ্দ থাকছে।

মঙ্গলবার ৫ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আগামী ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করবেন। ৮ জুন শুক্রবার অর্থমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার মতো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
১২ বার পঠিত হয়েছে