ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

বার্সা শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন মেসি

প্রতিনিধির নাম :

লা লিগায় গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে ডান কবজির হাড়ে চিড় ধরা পড়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান লিওনেল মেসি। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই মাঠে ফিরতে পারেন তিনি। চোটে পড়ার ১১ দিন পরই অনুশীলনে ফিরেছেন এই বার্সেলোনা তারকা।

বুধবার রাতে কোপা দেল রের ম্যাচে কালচারাল লিওনেসা ও শনিবার লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে অবশ্য মেসি খেলবেন না। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ১২ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয় গোল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
৯ বার পঠিত হয়েছে