ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি Logo জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান

বিশ্বকাপের আগে মেসিকে পরামর্শ দিলেন ম্যারাডোনা

প্রতিনিধির নাম :

দিয়োগো ম্যারাডোনা ফুটবলের জীবন্ত কিংবদন্তি। তার ফুটবল ক্যারিয়ার পূর্ণ হয়েছে বিশ্বকাপ জিতে। ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন ম্যারাডোনা। তারপর থেকে আর্জেন্টিনা কখনো বিশ্বকাপ জিততে পারেনি।

বিংশ শতাব্দীর পর বড় একজন তারকা পেয়েছে আর্জেন্টিনা। তিনি হলেন লিওনেল মেসি। বলতে গেলে তারও ক্যারিয়ার শেষের দিকে। রাশিয়া বিশ্বকাপ হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। এবার যদি আর্জেন্টিনা শিরোপা জিততে পারে তাহলে মেসির ক্যারিয়ারে পূর্ণতা আসবে। আগামী ১৪ জুন শুরু রাশিয়া বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ শুরু আগে দিয়েগো ম্যারাডোনা পরামর্শ দিয়েছেন লিওনেল মেসিকে।

দিয়েগো ম্যারাডোনা বলেছেন, ‘আমি মেসিকে খেলে যেতে পরামর্শ দিয়েছি। তাকে বলেছি খেলা উপভোগ করতে। সে বিশ্বকাপ জিততে পারে আর না পারে তাকে সমালোচনার কথা ভুলে যেতে হবে। তাকে কিছু প্রমাণ করতে হবে না। মাঠে খেলাটা তাকে উপভোগ করতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘আমি সাম্পাওলিকে (আর্জেন্টিনা দলের কোচ) চিনি না। আমি জানি না সে কেমন খেলে। কিন্তু আমি খেলোয়াড়দের সম্পর্কে অনেক কিছু জানি। আমি জানি তারা সবটুকু উজাড় করে দিবে।’

ম্যারাডোনা বলেছেন, ‘আমি মনে করি, তাদের জেতার ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আর্জেন্টিনাকে ফেভারিট মনে করছি না। কারণ, ফেভারিটরা কখনো জিতে না।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
৩৬ বার পঠিত হয়েছে