1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে নেই ইকার্দি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২১ মে, ২০১৮

আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। গত সপ্তাহে বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলের কোচ জর্জ সাম্পাওলি ইতোমধ্যে তার চূড়ান্ত দল ঠিক করে ফেলেছেন। আজই তিনি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত দল ঘোষণা করবেন। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার আগেই আর্জেন্টিনার চূড়ান্ত দল প্রকাশ হয়ে গিয়েছে।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খবর প্রকাশের ক্ষেত্রে ওলে পত্রিকাকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। সোমবার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছে ওলে। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন মাউরো ইকার্দি।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার আপ হয়েছিল আর্জেন্টিনা।

ওলে সূত্র অনুযায়ী রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরা, ফ্রাঙ্কো আরমানি, উইলি ক্যাবালেরো।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাদো, ফেডেরিকো ফাজিও, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান আনসালদি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোজো।

মিডফিল্ডার: এভার বানেগা, জ্যাভিয়ার মাশ্চেরানো, এদুয়ার্দো সালভিও, লুকাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিও লো সেলসো, ম্যানুয়েল ল্যানজিনি, ম্যাক্সি মেজা, মার্কোস অ্যাকুনা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, ক্রিশ্চিয়ান প্যাভন, পাউলো দিবালা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews