1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে গ্যালারিতে মারামারি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াই এখন আর মাঠে নেই। ছড়িয়ে পড়েছে গ্যালারিতে ভক্ত-সমর্থকদের মধ্যেও। সেটা আরও একবার দেখা গেল গত বুধবার ব্রাজিল-সার্বিয়ার ম্যাচে।

মস্কোয় রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এদিনের খেলায় নেইমার কুতিনহো-পাওলিনহোদের কাছে পাত্তাই পায়নি সার্বিয়া। তাদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুধু মাঠেই নয়, গ্যালারিতেও পাত্তা পায়নি সার্বিয়া। ব্রাজিলের সমর্থকরা সার্বিয়ার সমর্থকদের মেরেছেন।

এর আগেও আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার ম্যাচে ক্রোয়েশিয়ার সমর্থকদের পিটিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকরা৷ এই অশালীন আচরণের জন্য ১ লাখ ৫ হাজার ডলার জরিমানাও গুনতে হয়েছে আর্জেন্টিনাকে।

একইভাবে গ্যালারিতে সার্বিয়ান সমর্থকদের মারলেন ব্রাজিলের সমর্থকরা৷ ব্রাজিল দলকেও জরিমানা গুনতে হতে পারে। মাঠে নেইমার-কুতিনহোদের মুহুর্মুহু আক্রমণ মানসিকভাবে ভেঙে পড়ে সার্বিয়া। ঠিক একই চিত্র ধরা পড়ে গ্যালারিতে। কয়েকজন সার্বিয়ান সমর্থককে আক্রমণ করে বসেন ব্রাজিলের সমর্থকরা।

ব্রাজিল-সার্বিয়ার ম্যাচে সার্বিয়ান কয়েকজন পুরুষ এবং একজন মহিলা সমর্থক ব্রাজিল সমর্থকদের হাতে মার খেয়েছেন। দুই দলের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হলে নিরাপত্তারক্ষীরা এসে উভয়পক্ষকে সরিয়ে দেয়।বিশ্বকাপের মতো বড় আসরে গ্যালারিতে ভক্ত-সমর্থকদের এমন ঘটনা লজ্জাজনক। গ্যালরির এই ঘটনায় বড়সড় জরিমানা হতে পারে ব্রাজিলের।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews