1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ নেত্রকোণায় ভারতীয় ২১ বস্তা জিরাসহ ১ ব্যক্তি আটক ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলোর পথে যাত্রা: ছায়াবীথি জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত

মাদরাসার সুপার হলেন উত্তম কুমার গোস্বামী!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তম কুমার গোস্বামী নামে এক হিন্দু ধর্মাবলম্বী। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি। উত্তম কুমার ওই মাদরাসার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য।

এছাড়া বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গিতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

গত ৩১ অক্টোবর পাকটিয়াবাড়ি দাখিল মাদরাসার সুপার অবসরে চলে যান। ফলে সুপার পদটি শূন্য হয়ে যায়। সহকারী সুপার মো. হাসান আলিকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয় মাদরাসার ম্যানেজিং কমিটি।

এরই মধ্যে বিপত্তি ঘটে যে, মাদরাসা কর্তৃপক্ষ সুপারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তাতে সুপার পদের জন্য আবেদন করতেই সহকারী সুপার এ ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

পরে মাদরাসার ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোম্বামীকে মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেন। উত্তম কুমার গোস্বামী নতুন সুপার নিয়োগ হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত সুপার উত্তম কুমার গোস্বামী ম্যানেজিং কমিটির দেয়া দায়িত্ব গত বুধবার আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।

এ প্রসঙ্গে উত্তম কুমার গোস্বামী গণমাধ্যমকে জানান, তার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করবেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews