ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল Logo ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী Logo সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ: চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদরাসার এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় মাহমুদুর রহমান হায়দারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

দণ্ডিত মাহমুদুর রহমান হায়দার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালি ওয়ার্ডের বজল আহমদের ছেলে।
বুধবার চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত আসামিকে অপহরণের দায়ে ১৪ বছর এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে পৃথক দুই ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ আগস্ট বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামে মাদ্রাসায় যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে দশম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় আসামি মাহমুদুর রহমানকে। অপহরণ করে ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ২৭ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় সাতজনের সাক্ষ্য নেওয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
১১ বার পঠিত হয়েছে