1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

মাশরাফির মতো দামি তার দলও

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা আগামী ৫ জানুয়ারি। পাল্লা দিয়ে দেশী-বিদেশী তারকাদের নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে সাত ফ্র্যাঞ্চাইজি। অনুসন্ধানে জানা যায়, ষষ্ঠ বিপিএলে সবচেয়ে দামি প্লেয়ার মাশরাফি মর্তুজা। একই সঙ্গে সবচেয়ে বড় বাজেটের দলও মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বসুন্ধরা গ্রুপের। আর সবচেয়ে কম টাকায় চিটাগং ভাইকিংস।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি ও টি২০ ক্রিকেটে ব্যাটিংয়ের বিজ্ঞাপন ক্রিস গেইলকে রেখে দেয়ার পাশাপাশি রংপুর রাইডার্স দলভুক্ত করেছে বোলারদের যম বিবেচিত প্রোটিয়া টর্নেডো এবি ডি ভিলিয়ার্স ও এ সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে। আর মাশরাফিসহ সাত বিদেশীকে দলভুক্ত করতে ফ্র্যাঞ্চাইজিটির লগ্নি প্রায় ১২ কোটি টাকা। সব মিলিয়ে রংপুর রাইডার্সের খরচ ১৫ কোটি টাকার মতো।

এবারের আসরে দ্বিতীয় বড় বাজেটের দল তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। দল সাজাতে তাদের খরচ ১৩ কোটি টাকার মতো। অধিনায়ক তামিম ছাড়াও তারা ধরে রেখেছে ইমরুল কায়েস, সাইফউদ্দিন, শোয়েব মালিককে। এ চারজনের জন্য তাদের গুনতে হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। জানা গেছে, তামিম পাচ্ছেন প্রায় পৌনে ৩ কোটি টাকা। আর আট দেশী ক্রিকেটারকে কিনতে কিংসের খরচ ১ কোটি ৬ লাখ টাকার মতো। শহিদ আফ্রিদির জন্য ভিক্টোরিয়ানসকে গুনতে হচ্ছে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

টাকার অংকে এর পরই অবস্থান সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ডকে ধরে রাখার পাশাপাশি তারা দলে ভিড়িয়েছে উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। সাকিব বাদে রুবেল হোসেন, মিজানুর রহমান, শুভাগত হোমসহ নয় দেশী ক্রিকেটারকে নিজেদের তাঁবুতে আনতে দলটির ব্যয় ১ কোটি ১১ লাখ টাকা। সাত বিদেশী ক্রিকেটারের পেছনে ডায়নামাইটসের খরচ প্রায় সাড়ে ৯ কোটি টাকা। তাদের মোট খরচ প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

দামি প্লেয়ারের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মাশরাফি ও সাকিবের মধ্যে। সূত্র থেকে জানা গেছে, ৩ কোটি টাকার বেশি পাচ্ছেন চ্যাম্পিয়ন অধিনায়ক। অংকটা ৩ কোটি ২০ লাখের মতো। আর সাকিব পাচ্ছেন ৩ কোটি টাকার কাছাকাছি।

রাজশাহী কিংসের আইকন পেসার মুস্তাফিজুর রহমান পাচ্ছেন ড্রাফটের নির্ধারিত ৬০ লাখ টাকা। ড্রাফট থেকে ছয় দেশী ক্রিকেটারকে নিজেদের তাঁবুতে আনতে তাদের খরচ প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা। সাত বিদেশীর জন্য কিংসের খরচ সাড়ে ৫ কোটি টাকা। সব মিলিয়ে প্লেয়ারদের পেছনে তাদের লগ্নি প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত ও ক্যারিবীয় অলরাউন্ডার কার্লোস ব্রাফেটকে নিতে খুলনা টাইটানসের খরচ প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। ড্রাফট থেকে আট দেশী ক্রিকেটার কিনতে ১ কোটি টাকার মতো খরচ হচ্ছে তাদের। পেসার লাসিথ মালিঙ্গা, ডেভিড মালান, রাদারফোর্ড, ইয়াসির শাহ ও ব্রেন্ডন টেইলরকে কিনতে ৫ কোটি টাকা গুনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির। তাদের মোট খরচ প্রায় ১০ কোটি টাকা।

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে ভেড়াতে ১ কোটি ৮০ লাখ টাকা দিতে হচ্ছে সিলেট সিক্সার্সকে। আর আইকন ক্রিকেটার লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহেল তানভীরের জন্য সিক্সার্সের খরচ ১ কোটি ৬০ লাখ টাকা। আর ড্রাফট থেকে নেয়া আট দেশী ক্রিকেটারের জন্য তাদের খরচ ৯৩ লাখ টাকা। পুরো দল গঠন করতে সিক্সার্সের খরচ প্রায় ৭ কোটি টাকা।

শেষ মুহূর্তে মুশফিকুর রহিমকে দলে নিয়ে চমক দেখিয়েছে চিটাগং ভাইকিংস। তুলনামূলকভাবে কম খরচের দল গড়েছে তারা। তাদের খরচের অংক ৬ কোটি টাকার মতো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews