ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

মাস্টারকার্ডের পেমেন্ট সামিট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

বাংলাদেশে কার্ড সেবা পরিচালনার ২৮ বছর উদ্‌যাপন করেছে মাস্টারকার্ড। এ উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত পেমেন্ট সামিটে দেশের ব্যাংকগুলোকে দেওয়া হয় পুরস্কার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল মঙ্গলবার রাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। বক্তব্য দেন মাস্টারকার্ডের এ দেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামালসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশে মাস্টারকার্ডের ২৮ বছরের পথচলা তুলে ধরা হয়। পাশাপাশি নগদ অর্থ লেনদেন ছাড়াই দেশে দক্ষ ও নিরাপদ অর্থ পরিশোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মাস্টারকার্ডের ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষ হয় গালা নাইট অ্যাওয়ার্ডের মাধ্যমে। এ সময় মাস্টারকার্ডের পার্টনার সেরা ব্যাংকগুলোকে নতুন নতুন উদ্ভাবন ও ‘নগদবিহীন’ সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পুরস্কৃত করা হয়।

বাংলাদেশের ২০টি ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করেছে মাস্টারকার্ড। ব্যাংকগুলো হচ্ছে এবি, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ্‌ ইসলামী, ব্র্যাক, ঢাকা, ডাচ্‌-বাংলা, ইস্টার্ন, ইসলামী, লংকা-বাংলা ফিন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল, এনসিসি, প্রিমিয়ার, প্রাইম, পূবালী, সোশ্যাল ইসলামী, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

প্রধান অতিথির বক্তব্যে আর্থিক বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, মাস্টারকার্ড যে ২৮ বছর ধরে সেবা দিচ্ছে এটা জানা ছিল না। আমি ভেবেছিলাম মাস্টারকার্ড বাংলাদেশে সেবা দেওয়া শুরু করবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও নতুনত্ব আনতে কাজ করছে বলে জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
৭ বার পঠিত হয়েছে