ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

মুক্তিযোদ্ধার ভাইবোনরাও সম্মানী পাবেন, বাড়ছে খেতাবপ্রাপ্তদের সম্মানী

প্রতিনিধির নাম :

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা নির্ধারিত ভাতার বাইরে সাধারণ মুক্তিযোদ্ধাদের ন্যায় সাধারণ ভাতাও পেতে যাচ্ছেন। এছাড়া তাদের ওপর নির্ভরশীলরা রেশনসহ সুযোগ-সুবিধা পাবেন আইনের এ ধারা সংশোধন করে ভাইবোনরাও পাবেন শব্দ সংযোজন করা হচ্ছে।

জানা যায়, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে করণীয় নির্ধারণে অর্থ ও লেজিসলেটিভ—সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত চেয়ে পত্র পাঠিয়েছে। এ জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা ২০১৬ এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর সঙ্গে সঙ্গতি রেখে সংশোধিত নীতিমালা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে খেতাবপ্রাপ্ত চার শ্রেণির মুক্তিযোদ্ধা রয়েছেন। এরা হলেন বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক। এসব বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে বীরশ্রেষ্ঠ পাঁচ জন মাসিক ৩০ হাজার টাকা, বীরবিক্রম ৫২ জন ২৫ হাজার টাকা, বীর-উত্তম ১৫৪ জন ২০ হাজার টাকা, বীরপ্রতীক ৩৭৬ জন ১৫ হাজার টাকা করে সম্মানী পেয়ে থাকেন। সাধারণ মুক্তিযোদ্ধারা পান মাসিক ১২ হাজার টাকা। এখন ঐ সম্মানীর সঙ্গে যোগ হবে ১২ হাজার টাকা। এখন মোট ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সম্মানী পেয়ে থাকেন। সাধারণ মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ২ হাজার জন।খেতাবপ্রাপ্তদের মধ্যে পুলিশ, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্তরা রয়েছেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিদ্যমান সম্মানীর সঙ্গে সাধারণ মুক্তিযোদ্ধাদের দেয় ১২ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আইন ও নীতিমালার কিছু অসঙ্গতি দূর করা প্রয়োজন এবং বাড়তি অর্থও লাগবে। তিনি জানান, এরই মধ্যে নীতিমালার সংশোধন বিষয়ে লেজিসলেটিভ বিভাগে মতামত প্রদানের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অর্থ বিভাগের মতামতও চাওয়া হয়েছে। এ দুটি বিষয়ে নিষ্পত্তি হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাধারণ মুক্তিযোদ্ধার দেয় সম্মানী যোগ করে পৃথক গেজেট প্রকাশ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান নীতিমালায় কোনো মুক্তিযোদ্ধার প্রাপ্ত সম্মানী তার অবর্তমানে তার ওপর নির্ভরশীলরা পাবেন মর্মে উল্লেখ আছে। নির্ভরশীল বলতে স্ত্রী, পুত্র সন্তান, সন্তানের সন্তানদের বোঝানো হয়েছিল। এখন সেখানে ভাইবোনরাও প্রাপ্ত হবেন বলে অতিরিক্ত শব্দ যোগ করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
২২ বার পঠিত হয়েছে