ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

মেলান্দহে কৃষি ব্যাংক গ্রাহকদের একাউন্ট থেকে টাকা গায়েব

প্রতিনিধির নাম :

মেলান্দহে কৃষি ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে আমানতের টাকা গায়েবের ঘটনায় সেকেন্ড অফিসার মাসুদুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, ব্যাংকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম জানান, অর্থ আত্মসাতের বিষয়টি নজরে আসার পর ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এবং মেলান্দহ শাখা স্টাফদের সহায়তায় দুদিন অবরোধ রাখার পর ২৫ নভেম্বর রাত ৮টার দিকে অভিযুক্ত কর্মকর্তা মাসুদুর রহমানকে মেলান্দহ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, ব্যাংকের গ্রাহকদের সঞ্চয়ী, চলতি, সিসি একাউন্ট থেকে আমানতির টাকা কৌশলে অবৈধপন্থায় তার স্বজনদের অন্য ব্যাংকের একাউন্টে স্থানান্তর করেছেন। ম্যানেজার প্রাথমিকভাবে ৭৫ লাখ টাকার হেরফের কথা নিশ্চিত করে বলেন, গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়া হবে।

মেসার্স ইমরান ট্রেডার্স এর স্বত্তাধিকারি ব্যবসায়ী হাজী মো. মোজাম্মেল হক কায়দা জানান, আমার একাউন্টে ২০ লাখ টাকার মধ্যে ১৬ লাখ টাকা নেই।

অপর গ্রাহক রোকনুজ্জামান চৌধুরী জানান, ম্যানেজার আমাকে ডেকে নিয়ে ১৮ লাখ টাকা চেকের মাধ্যমে নেয়ার বিষয়টিও অস্বীকার করেছেন। গ্রাহক আ: সাত্তার মাস্টারের অভিযোগ, তার একাউন্টে ৪ লাখ টাকার মধ্যে তিনশত টাকা আছে। বাকি টাকার হদিস নেই। এভাবে আরো কয়েকজন গ্রাহকের একাউন্ট থেকে টাকা গায়েবের কথা জানা গেছে। এই হিসেবে ব্যাংক গ্রাহকের একাউন্ট থেকে কোটি টাকার উপরে গায়েবের বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
২২ বার পঠিত হয়েছে