ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

যুবককে কুপিয়ে হত্যা, নেপথ্যে পরকীয়া

প্রতিনিধির নাম :

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে রিপন সরকার (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে স্থানীয় মানতেগাড়ির বিল থেকে রিপন সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিপন সরকার উপজেলার খাসপাড়া গ্রামের মোতালেব সরকারের ছেলে। তিনি পেশায় মাছচাষি।
এ ঘটনায় তিন নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- একই এলাকার মঈন প্রধানের স্ত্রী মৌসুমী খাতুন ও বাবা শামসুদ্দিন,  খোকন প্রধানের মেয়ে শান্তনা খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়,  রিপন সরকার স্থানীয় মানতেগাড়ির বিলসংলগ্ন একটি পুকুরে রোববার রাতে মাছ ছাড়তে যান। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার সকালে বিলের ধারে রক্ত ও মাটিতে ধস্তাধস্তির চিহ্ন দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এর পর একটি পাটজাগের নিচে রিপনের লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ রিপন সরকারের লাশ উদ্ধার করে।
এদিকে গ্রাম ছেড়ে গোপনে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসী তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই তিন নারীসহ চারজনকে আটক করে।
এলাকাবাসীর অভিযোগ,  গ্রামের মঈন প্রধান মালয়েশিয়া প্রবাসী। তিনি মালয়েশিয়া থাকাকালীন তার স্ত্রী মৌসুমী খাতুনের সঙ্গে গ্রামের রিপন সরকার মোবাইল ফোনে পরকীয়া সম্পর্ক হয়। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশও হয়। মাস সাতেক আগে মঈন প্রধান বাড়িতে ফেরেন। সোমবার তার ফ্লাইট ছিল মালয়েশিয়ার। এরই মধ্যে রিপন সরকার খুন হলেন। তাদের ধারণা, মঈনই এ হত্যার নায়ক।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান,  ঘটনাস্থল থেকে রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
২০ বার পঠিত হয়েছে