ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

বিশ্ব রেকর্ড

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

খেলাধুলা ডেস্ক

প্রায় ১২ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। মাঠে নামার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৯১ দিন।

২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়ে মাঠে নামার মাধ্যমে তার ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর ১৪৭ দিনে। ফলে টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ৪০ বছর বয়সি এই ব্যাটার। সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে তার এই রেকর্ডের ব্যবধান আরও বাড়বে।

তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলে। ৪৬৩টি ওয়ানডেতে ভারতের এই কিংবদন্তি সংগ্রহ করেছেন ১৮ হাজার ৪২৬ রান—দুটিই বিশ্ব রেকর্ড।

অন্যদিকে, টেলর এখন পর্যন্ত ২০৮টি ওয়ানডে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি, মোট রান ৬ হাজার ৭০৪।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫৭ বার পঠিত হয়েছে