1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফিজির প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ফিজির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসল।

সদ্য সমাপ্ত এই নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচনের আয়োজন করা হয়। তফসিলের পর একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনে ভোট স্থগিত হয়। অপর একটি আসনে ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়।

 

যেখানে ২৮৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়লাভ করে। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সাতজন সাংসদ ছাড়া বাকিরা আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews