1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গি দমনে সফল হয়েছে পুলিশ’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ সফল হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক। শনিবার রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র (বিআরপিওডব্লিউএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশ দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সফলতা দেখাতে সক্ষম হয়েছে।

আইজিপি বলেন, পুলিশে কর্মরত এবং প্রবীণ কর্মকর্তাদের সম্মিলনে আমরা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এ কাজে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ। তাদের পরামর্শ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের পাথেয়। পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক এবং নাগরিক দায়বোধ থেকে নিজেদের জনসেবায় নিয়োজিত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।

সমিতির সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব মো. সারোয়ার হোসেন, মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সমিতির সদস্যসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার’, ‘প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এম এনামুল হক পুরস্কার’, ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত ফান্ড’ এবং ‘ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক ফান্ড’ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সমিতির চারজন বয় : জ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইজিপি এসময় তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

এর আগে আইজিপি রাজারবাগে অ্যাসোসিয়েশনের নবনির্মিত ভবন ‘বিআরপিওডব্লিউএ কমপ্লেক্স’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews