ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের Logo বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ Logo স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী Logo ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১০ Logo কলম্বিয়ায় ২ আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত শতাধিক Logo মোবাইল খাতে কর সংস্কারে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা

সাবেক সিইসিসহ কমিশনারদের সঙ্গে ইসির সংলাপ চলছে

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারসহ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। আজ নির্বাচন বিশেষজ্ঞদের এই সংলাপের মধ্যদিয়ে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, এটিএম শামসুদ হুদা, ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হাফিজ, শাহ নেওয়াজসহ সাবেক নির্বাচন কমিশনার, সাবেক ইসি সচিব, সাবেক স্বরাষ্ট্র সচিব, সাবেক আইজিপি, সাবেক বিভিন্ন গোয়েন্দা প্রধানরা উপস্থিত রয়েছেন। এছাড়াও চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বৈঠকে। সংলাপের শুরুতেই সিইসি বলেন, এতোদিন আমরা ভারী বক্তব্য শুনেছি। আজ আপনাদের কাছে পেয়ে হালকা অনুভব করছি। গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধির মাধ্যমে সংলাপের সূত্রপাত হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি, গত ২৪ আগস্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল, ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক এবং ২৩ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করে ইসি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
৭ বার পঠিত হয়েছে