ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ Logo ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০: তথ্য উপদেষ্টা Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo টানা দ্বিতীয় টেস্টে অ্যাকারম্যানের দেড়শ, চাপে বাংলাদেশ Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

সারাদেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: আজ বুধবার সকাল ১০টায় সারাদেশে একযোগে চলতি বছরের (২০১৭ সালের) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক। তাছাড়া শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মমূখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষা হবে না।

এবার নিয়মিত পরীক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ১০টি পত্রে ৮৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে, অর্থাৎ এসএসসির মতো দুই অংশে আলাদাভাবে পাসের প্রয়োজন হবে না। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিবও স্মার্ট ফোন নয়, যোগাযোগ রক্ষার জন্য সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।

আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা যায়, সারাদেশে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টার ও ফেসবুক নজরদারিতে থাকবে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছাড়াও বিভিন্ন পর্যায়ে গোয়েন্দা নজরদারি চলছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আজ প্রথমদিন সাধারণ বোর্ডে বাংলা প্রথমপত্র এবং মাদ্রাসা বোর্ডে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি ১ম/২য় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ এবং সিকিউ একই খাতায় পরীক্ষা হবে। এমসিকিউ এর জন্য ওএমআরে বৃত্ত ভরাট করতে হবে না। উত্তরপত্রে সঠিক উত্তরে টিক চিহ্ন দিলেই হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মমূখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করতে হবে।

চলতি বছর জেএসসি-জেডিসিতে মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। আর জেডিসিতে ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। এর মধ্যে বিদেশে (মধ্যপ্রাচ্যের) ৯টি কেন্দ্রে ৬৫৯ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
৬৮ বার পঠিত হয়েছে