ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

সোনাগাজীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম :

ফেনীর সোনাগাজীতে জমি জবর-দখল করে ঘর নির্মাণে বাধা দেয়ায় আলী আহম্মদ (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। উপজেলার সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মনোহর আলী বাড়িতে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, চরখোয়াজ গ্রামের মনোহর আলী বাড়ির আলী আহম্মদের সঙ্গে তার ভাতিজা হক সাহাব ও ইসমাইল হোসেন স্বপনদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। শুক্রবার আলী আহম্মদের বসতঘরের সামনে হক সাহাব, ইসমাইল হোসেন স্বপন, তার শ্যালক হৃদয়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রফিকুল ইসলাম, আবুল হোসেন, শাহাজাহান, আইয়ূব আলীসহ ১৫/২০ জন ভাড়াটে সন্ত্রাসী এনে জমি জবর-দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বৃদ্ধ আলী আহম্মদ বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করলে তিনি জ্ঞান হারান ।
পরে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ছেলে স্কুল শিক্ষক এমডি মোশাররফ জানান, গত ১লা জুন দুপুরেও একই কায়দায় উক্ত জমিতে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়।

ওই দিন বাধা দেয়ায় বাবা আলী আহম্মদ, বোন সুফিয়া বেগম ও ভাই মো. শাহআলমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছিল সন্ত্রাসীরা। সে ঘটনায় আহত সুফিয়া বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নিয়মিত মামলা করলে জামিনে এসে সন্ত্রাসীরা ফের একই কায়দায় ঘর নির্মাণের চেষ্টা চালায়। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
১৩ বার পঠিত হয়েছে