ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জিততে এক ধাপ দূরে ভারত Logo গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের Logo গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে এবং  বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ দলীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনের এবারের সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ। এবারই প্রথম শীর্ষ দুই নেতা সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই জাতীয় সম্মেলন হচ্ছে।

ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান চলার মধ্যেই নানা অভিযোগে গত ২৩ অক্টোবর সভাপতির পদ থেকে অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেওয়া হয়।

এর একদিন পরই প্রধানমন্ত্রীর নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিকে সম্মেলন কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। এই দুই নেতাকে সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি।

উদ্বোধনী অধিবেশন শেষে দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব তথা কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

একইসঙ্গে সদ্যসমাপ্ত স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বও ঘোষণা করা হবে। গত ১১ ও ১২ নভেম্বর এই দু’টি শাখার সম্মেলন হলেও জাতীয় সম্মেলনের সঙ্গে নতুন নেতাদের নাম ঘোষণার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালের ১১ জুলাই সংগঠনের সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় জাতীয় সম্মেলনে মোল্লা মো. আবু কাওছার সভাপতি এবং পংকজ দেবনাথ সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার এটি হচ্ছে প্রায় সাড়ে সাত বছর পর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে