1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

৩০ টাকা না দেয়ায় খুন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

নওগাঁর পোরশায় পাওনা মাত্র ৩০টাকা না দেয়ায় ফেরিওয়ালা ব্যবসায়ী ইউনুছ আলী চেমুকে (৪৮) লাঠির আঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার সুতলী বাজারে এই ঘটনা ঘটে। হত্যাকারি সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইউনুছ আলী উপজেলার সোমনগর দক্ষিনপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন একই উপজেলার বানমহিন গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলী বাজারে সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনের মাঝে মধ্যেই সুতা কিনে দেন ফেরিওয়ালা ইউনুছ আলী। ব্যবসায়ী হওয়ায় মাঝে মধ্যে বাঁকিও থাকে। তিন-চার দিনে আগে মফিজের কাছ থেকে কয়েকশ’ টাকার সুতা নেন ইউনুছ আলী। বাঁকি থাকে মাত্র ৩০ টাকা।

শুক্রবার বিকেলে সুতলী বাজারে দোকান নিয়ে ইউনুছ আলী এলে পাওনা ৩০ টাকা চান মফিজ উদ্দিন। এ সময় তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মফিজ উদ্দিন লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন। ঘটনাটি জানতে পেরে ইউনুছকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারি মফিজ উদ্দিনকে গ্রেফতার করা আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews