ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

অসুস্থ বড় ভাইকে দেখতে এসে গলা কেটে হত্যা, সৎ ভাই আটক

প্রতিনিধির নাম :

অসুস্থ বড় ভাই খাজামদ্দিনকে (৭৫) দেখতে এসে গলা কেটে হত্যা করেছেন তার সৎ ভাই সাদ্দাম হোসেন (৩৫)। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খাজামদ্দিনের স্ত্রী সাহেরা বেগম সামান্য জখম হলেও তার কাজের লোক মমতাজ উদ্দীন গুরুতর জখম হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঘাতক সাদ্দাম হোসেন রক্তমাখা একটি ছুরি হাতে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাজামদ্দিনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান,পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য মোতাবেক সৎ এই দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্কের অবনতি ছিল না। এছাড়াও জমি সংক্রান্ত কোনো বিরোধও ছিল না। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটলো তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
১৯ বার পঠিত হয়েছে