ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

আওয়ামী লীগ কাদা-গ্লানিতে পরিপূর্ণ, তাই এ শুদ্ধি অভিযান

প্রতিনিধির নাম :

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কাদা-গ্লানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, তাই এখন নিজেদের শুদ্ধ করছে। আর এই শুদ্ধি অভিযানের মাধ্যমে প্রমাণ হলো তারা নিজেরা শুদ্ধ নয়।

আজ সোমবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে কালিবাড়ি মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষকদল ঠাকুরগাঁও জেলা শাখার ত্রিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই স্বাধীনতার পঞ্চাশ বছর পরও মানুষের অধিকার, সুশাসন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি। তাই জনগণের ভোটকে যারা ভয় পায়, মানুষকে ভোট দিতে দেয় না, জোড় করে ক্ষমতায় আসে তাদের কথা শুনলে হাসি পায়। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের আর জনগণের প্রয়োজন নেই বলেই পুলিশই এখন দেশ চালাচ্ছে।

তিনি আরো বলেন, একদলীয় শাসন ব্যবস্থায় কখনো মানুষের মুক্তি আসতে পারে না। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে আওয়ামী লীগ এই সমাজকে পিছিয়ে দিয়েছে। যারা প্রকাশ্যে ভোট চুরি করে তারাই সবচেয়ে বড় চোর। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করা হচ্ছে, শেয়ার বাজার ধ্বংস করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হচ্ছে। অথচ এসবের সাথে যারা জড়িত তাদের নাম প্রকাশ করছে না সরকার। সরকার শুধু উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে ফখরুল বলেন, আওয়ামী লীগ ভারতের সাথে সুন্দর সম্পর্কের কথা বললেও এখন পর্যন্ত তিস্তার পানি বণ্টন ও সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে পারেনি।

তিনি বলেন, প্রতিহিংসা ও রাজনীতি থেকে দূর করে দেওয়ার জন্য আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে অমানবিকভাবে জেলে আটক করে রেখেছে। এই দু:সময়ের মধ্যেও গণতন্ত্রকে উদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ছিনিয়ে আনার জন্য প্রস্তুত হতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলোনের কাছে সব শক্তিই পরাজিত হবে। তাই অধিকার ও মুক্তি ফিরে পেতে হলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে। সেই সাথে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

সম্মেলনে জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ জেলা কৃষকদল ও বিএনপির অন্যান্য বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
১২ বার পঠিত হয়েছে