ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব Logo ইআইআর প্রকল্পের বহুমুখী সুফল সরকারের খাল খনন কর্মসূচির কার্যকারিতা প্রমাণ করেছে Logo ২০২৭ সালের শেষ নাগাদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শেষ হবে : যুক্তরাষ্ট্র Logo কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী Logo কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী Logo জেডআরএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান Logo শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী Logo কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo উত্তর বাসাবো এলাকায় পাঠাগার স্থাপনের দাবি: মেধা বিকাশ ও মানবিক সমাজ গঠনের আহ্বান Logo বাণিজ্য সক্ষমতা, রপ্তানি বহুমুখীকরণ ও অবকাঠামো উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও

আজ সারাদেশে যেকোনো সময় মেডিকেলের ফল প্রকাশ

প্রতিনিধির নাম :

ঢাকা: রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে গত শুক্রবার এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ (সোমবার) যেকোনো মুহূর্তে  প্রকাশিত হবে।

সরাসরি স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনাই বেশি।

এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ৮১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষার পর স্বাস্থ্য মহাপরিচালকসহ অন্যান্য দু-একজন দায়িত্বশীল কর্মকর্তা ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন। আজ সকাল থেকেই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা সকাল ১০ টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বৈঠকে বসেছেন। সেখানেই ফল প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত হবে। তবে ওয়েব সাইটে সরাসরি ফল প্রকাশের সম্ভাবনেই বেশি।

সূত্র জানায়, রোববার রাতে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ কোন প্রক্রিয়ায় (সংবাদ সম্মেলন করে নাকি ওয়েব সাইটে সরাসরি প্রকাশ) করবেন সে সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরামর্শ চেয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে ফলাফল প্রকাশের কী আছে? সকালে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা বসে ফল চূড়ান্ত করে তা প্রকাশ করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
১৩ বার পঠিত হয়েছে