ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

আনকাট ছাড়পত্র পেল ‘শাকিব-বুবলী’

প্রতিনিধির নাম :

বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। রবিবার বিকালে সহিসালামতে কাঁচিঘর থেকে বের হয় ছবিটি। সংবাদমাধ্যমকে খবরটি জানান এটির প্রযোজক সেলিম খান। শাপলা মিডিয়ার কর্ণধার তিনি। ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা বেশ প্রশংসা করেছেন বলেও জানান সেলিম।

‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। গত ১০ মে এটি সেন্সরে জমা দেয়া হয়েছিল। ১০ দিনের মাথায়ই মিলল ছাড়পত্র। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি সেন্সরে জমা দেয়ার সময় এ ব্যাপারে প্রযোজক সেলিম খান জানিয়েছিলেন, চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ঈদে মুক্তি দেয়ার জন্য তারা সবদিক থেকেই প্রস্তুত।

ছবিতে নায়ক শাকিব খানকে চিটাগাংইয়া ছেলের চরিত্রে এবং নায়িকা বুবলীকে নোয়াখাইল্লা মেয়ের চরিত্রে দেখা যাবে। তাদের দুজনের নানা কাণ্ডকারখানা ও রসায়ন ঘিরেই এগিয়ে যাবে ছবির কাহিনি। কমেডি-অ্যাকশন ঘরানার এ ছবিতে আলোচিত জুটি শাকিব-বুবলী ছাড়াও রয়েছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও বদ্দা মিঠুসহ অনেকে।

‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ হবে শাকিব-বুবলী জুটির মুক্তিপ্রাপ্ত পাঁচ নম্বর ছবি। এর আগে এ জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবি চারটি মুক্তি পায়। এছাড়া শাকিব-বুবলী জুটির ‘সুপার হিরো’ নামের আরো একটি ছবির কাজ সম্প্রতি শেষ হয়েছে। এই ছবিটিও আসন্ন রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর সত্যি হলে, এটি হবে শাকিব-বুবলীর ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত ছবি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
৬ বার পঠিত হয়েছে