ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

‘আমার বাচ্চা মেয়েকে ভয় দেখিয়ে আনছের সর্বনাশ করেছে’

প্রতিনিধির নাম :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় আজ সোমবার উপজেলার ৬০ বছরের বৃদ্ধ আনছের আলীকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সপ্তম শ্রেণির ওই ছাত্রী একই গ্রামে আনছের আলীর বাড়িতে কাজ করত। স্ত্রী বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করার ওই ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আনছের আলী। এতে করে ওই কিশোরী ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ বিষয়টি জানতে পেয়ে আনছের আলী ও তার ছেলে সুমন মিয়া ওই ছাত্রীর পরিবারকে বিষয়টি গোপন রাখতে হুমকি-ধামকি দেন। ছাত্রীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য তার পরিবারকে চাপ দেওয়া হয়। আনছের ও সুমনের চাপে ওই ছাত্রীর গর্ভের সন্তান নষ্ট করতে গত শনিবার টাঙ্গাইলের একটি ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ গর্ভের সন্তান নষ্ট করতে অস্বীকৃতি জানায়।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার বাচ্চা মেয়েটিকে ভয় দেখিয়ে আনছের আলী যে সর্বনাশ করেছে, আমি এর উপযুক্ত বিচার চাই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে আনছের আলীর ছেলে সুমন মিয়া বলেন, ‘আমাদের সম্মান নষ্ট করতে একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, সপ্তম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আনছের আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
২৯ বার পঠিত হয়েছে