ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ইউএনও’র স্ত্রীর মোবাইল পানিতে, উদ্ধারে ৬ সদস্যের ডুবুরি দল

প্রতিনিধির নাম :

বন্যার পানি দেখতে গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় হাত ফসকে পানিতে পড়ে যায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের স্ত্রীর মোবাইল ফোনটি। অত্যন্ত প্রিয় ফোনটি হারিয়ে মনখারাপ সহধর্মিণীর। এ দৃশ্য সইতে না পেরে ফায়ার সার্ভিসকেই কল করে বসলেন এই কর্মকর্তা। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে ছয় সদস্যের একটি দল। কয়েক ঘণ্টা চেষ্টার পর উদ্ধার হয় মোবাইল ফোনটি। এই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ। ঘটনাটি টক অব দা টাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে বন্যার পানি দেখতে গিয়ে ঐ স্থানে একটি ব্রিজে দাঁড়িয়ে স্ত্রীর সাথে মোবাইলে সেলফি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে মোবাইলটি পানিতে পড়ে যায়। পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা ডুবুরির জন্য জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। একদিন পর শুক্রবার মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরির দল বহুকষ্টে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করে। এই দৃশ্য দেখার জন্য ব্রিজের দুপাশে কয়েকশ উৎসুক মানুষ জড়ো হন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্যামসাং গ্যালাক্সি এস-১০ মডেলের মোবাইলটি তার স্ত্রীর খুব প্রিয়। তাই ফোনটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাহায্য নেয়া হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
১৫ বার পঠিত হয়েছে