ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ইউটিউবে ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’

প্রতিনিধির নাম :

আউটসোর্সিং ও ভালবাসার গল্প ’ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিমার্ণ করা হয়েছে। এতে তিশা ও নিশো অভিনয় করছেন।

গল্পটিতে মাহবুব এক স্বাধীনচেতা যুবক। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেটি শুধুমাত্র নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে সফলতা অর্জন করতে চান। সবাই যখন চাকরির পেছনে ছুটছে, মাহবুব তখন ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেন।

সমাজ, এমনকি কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। প্রেমিকা রাইসার সঙ্গে টানাপোড়েন। তবু নিজের কাজের প্রতি সম্মান ও একাগ্রতা নিয়ে সে এগোয়। মাহবুব কী পারবে এসব প্রতিকূলতা জয় করতে। এমনই এক গল্প নিয়ে রাহিতুল ইসলামের উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প।’

গত ১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্যও করেছেন লেখক নিজে। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রাইসা চরিত্রে তানজিন তিশা। চলচ্চিত্রটি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ্।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘তিশা বলেন, ‘এই কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্যনির্ভর।’

ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে সত্বাধিকারি ধ্রুব গুহ বলেন, ‘আসলে এমন একটা গল্প আমাদের দেশের তরুণদেরকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে। বাংলাদেশকে বিশ্বের দুয়ারে তুলে ধরছে যারা তাদের নিয়ে এমন গল্প আসলেই প্রশংসিত। ফ্রিল্যান্সিং পেশার এই গল্পটি আমার কাছে দারুণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।’

আউটসোর্সিং ও ভালবাসার গল্প উপন্যাসের লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। অথচ সরকারি, বেসরকারি যে কোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের অনেকটা স্বাধীনতা রয়েছে। উপন্যাসটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি মাহবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। আশা করি সবার ভালো লাগবে।’

আউটসোর্সিং ও ভালবাসার গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধা ৬টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
১০ বার পঠিত হয়েছে