ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ইন্দোনেশিয়ায় মন্ত্রীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম :

ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভিরানতো। ছবি: রয়টার্সইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভিরানতোকে (৭২) ছুরিকাঘাত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির বেনতেন প্রদেশের একটি শহরে ব্যক্তিগত গাড়িতে ওঠার আগে এই ঘটনা ঘটে। মূল অভিযুক্ত ব্যক্তি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত বলে সেখানকার পুলিশ ধারণা করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় মন্ত্রীর পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তা ও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আর অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এক নারী ও এক পুরুষকে। বেনতেনের গোয়েন্দা বিভাগের প্রধান বুদি গুনাভান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির সঙ্গে ইসলামিকে স্টেট সমর্থিত জামাহ আনসহারুত দাওলাহ (জেএডি) নেটওয়ার্কের যোগসাজশ রয়েছে। ঘটনার পরপরই মন্ত্রী ভিরানতোকে হেলিকপ্টার যোগে রাজধানী জাকার্তায় একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে তাঁর পাকস্থলীতে দুটো ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। এর আগের ভিরানতো দেশটির সেনা প্রধান ও ২০০৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। তবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থান অর্জন করায় ক্ষমতায় আসতে পারেননি। পুলিশ জানিয়েছে জেএডির সদস্যদের দ্বারা এইটাই প্রথম হামলার ঘটনা নয়। গত কয়েক বছর ধরে দেশটিতে ঘটে যাওয়া বেশ কিছু হামলার দায় তারা স্বীকার করেছে। এর মধ্যে রয়েছে গত বছর এক গির্জার হামলার ঘটনা। যেখানে ১৮ জনের প্রাণহানি ঘটেছিল। জোকো উইদোদোর প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় হামলার এই ঘটনা ঘটল। গত মে মাসে প্রেসিডেন্ট বিরোধী এক র‍্যালিতে হামলার ঘটনা ঘটেছিল। যেখানে অন্তত ছয় ব্যক্তি নিহত ও ২০০ জন আহত হন। তখনই গোয়েন্দা বাহিনী বলেছিল, ভিরানতোসহ দেশটির আরও তিন উচ্চ পদস্থ কর্মকর্তা হত্যাকাণ্ডের লক্ষ্যবস্তুতে রয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
৭ বার পঠিত হয়েছে