ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

উত্তপ্ত কাশ্মীর, এক দিনে নিহত ৫

প্রতিনিধির নাম :

মুঠোফোনের সংযোগ চালু হলেও ভারতের কাশ্মীর উপত্যকায় রক্তক্ষয় থামছে না। এক দিনেই সেখানে পাঁচজনের প্রাণ ঝরে গেল। গতকাল বুধবার তিন বিচ্ছিন্নতাবাদীকে হত্যার কথা জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অন্যদিকে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই বেসামরিক নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর অন্যতম একটি রক্তাক্ত দিনের সাক্ষী হলো কাশ্মীর।

কাশ্মীরে আরোপ করা নিষেধাজ্ঞার কিছু তুলে নেওয়া হয়েছে ধীরে ধীরে। এরই অংশ হিসেবে ৭২ দিন পর গত সোমবার প্রিপেইড মুঠোফোনের সংযোগ চালু করা হয়। গত বৃহস্পতিবার কাশ্মীরে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ।

৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিক্ষোভের আশঙ্কায় কাশ্মীরে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। এ ছাড়া কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে বাড়তি সেনা মোতায়েন করে। রাজনৈতিক নেতাদের বন্দী করা হয় এবং পর্যটকদের কাশ্মীর ত্যাগের নির্দেশ দেওয়া হয়।।

পুলিশের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সৈন্যরা দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামে অভিযান চালালে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়।

কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এই সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না পাওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ বা সেনা কেউ হতাহত হয়নি।

সূত্র জানায়, উপত্যকায় সহিংসতা রোধে নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধের ঘটনাস্থলের কাছে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জঙ্গিরা নিহত হওয়ার পর ভারতবিরোধী কাশ্মীরি অধিবাসীদের অনেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে জড়ো হয়।

পুলিশ জানায়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি পৃথক ঘটনায় সন্দেহভাজন জঙ্গিরা মধ্যভারতের ছত্তিশগড় রাজ্যের এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে। দুই ব্যক্তি কাকাপোরা এলাকায় একটি রেলপথ ধরে চলতে থাকা ইটভাটার ওই শ্রমিকের পথ রোধ করে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর মাথায় গুলি করা হয়েছিল।’

অন্য একটি ঘটনায় কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলায় বন্দুকধারীদের গুলিতে এক ফল ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় আরেক ব্যক্তি গুরুতর আহত হন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
১৯ বার পঠিত হয়েছে