1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

এ বছর হচ্ছে না বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
এ বছর হচ্ছে না বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব। নভেম্বরে ঢাকায় বিশ্বের উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের নিয়মিত যে আন্তর্জাতিক আসর বসত এবার তা বসছে না। শিল্পীদের সুর মূর্ছনায় সারারাত ভেসে বেড়ানোর সেই সুন্দর উত্সব থেকে বঞ্চিত হবেন শ্রোতারা।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেঙ্গল ফাউন্ডেশন এবছর নভেম্বরে উত্সব আয়োজন থেকে পিছিয়ে এসেছে। এর পরিবর্তে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উত্সব আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছি আমরা।
উপ-মহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম সেরা আয়োজন হিসেবে স্বীকৃত এই উত্সবে প্রতিবার উপ-মহাদেশের কিংবদন্তিতুল্য শিল্পীরা অংশ নিয়ে থাকেন। লুভা নাহিদ চৌধুরী আরো বলেন, বেঙ্গল ফাউন্ডেশন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত উত্সব আয়োজনের জন্য সম্ভাব্য ভেন্যু খুঁজছে। নিঃসন্দেহে আমাদের পছন্দের ভেন্যু আর্মি স্টেডিয়াম। তবে, তার বিকল্প হিসেবেও নতুন ভেন্যুর খোঁজ করা হচ্ছে।
গত কয়েক বছর ধরেই উচ্চাঙ্গ সংগীত উৎসবটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। ২০১৪ সালে সারাদেশে আগুন সন্ত্রাসের সময়ও নির্বিঘ্নে এ উৎসব চলেছে। এমনকি ২০১৬ সালে হোলি আর্টিজানের মতো ভয়াবহ ঘটনার পরেও বিদেশি শিল্পীরা বাংলাদেশে এসেছিলেন গান শোনাতে। আর দেশের মানুষও এসেছিলেন বাঁধ ভাঙা জোয়ারের মতো। ২০১৭ সালে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসা উপলক্ষে নিরাপত্তার কারণ দেখিয়ে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না দেওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছিল উৎসব আয়োজন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ধানমন্ডির আবাহনী মাঠে উত্সব আয়োজন করা হয়। আর্মি স্টেডিয়ামের পরিবর্তে ধানমন্ডির আবাহনী মাঠে ২৬ থেকে ৩০ ডিসেম্বর বসেছিল উচ্চাঙ্গ সংগীত উত্সব ২০১৭। তাহলে কি এবার ধানমন্ডি মাঠেই বসবে উত্সব? এর উত্তরে লুভা নাহিদ চৌধুরী বলেন, ধানমন্ডি সুন্দর ভেন্যু; কিন্তু এটা আবাসিক এলাকা। সেখানে অনেক প্রবীণ ব্যক্তিরা থাকেন, যাদের সারারাত ধরে চলা উত্সবের শব্দে সমস্যা তৈরি হয়। সে কারণে হয় আর্মি স্টেডিয়াম নয়তো নতুন ভেন্যুর খোঁজ করছি আমরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews