ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু ধর্ষণ চেষ্টা, আটক ১

প্রতিনিধির নাম :

ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাসে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই বাসের হেলপার মজিবুর রহমানকে (৫০) হাতে নাতে আটকেরর পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার বিকেল তিনটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের পাশে অবস্থিত গাড়ির গ্যারেজের সামনে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত সিকদার পরিবহন ( ঢাকা মেট্রো ব-১৪-৫৬৯৮) বাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসের হেলপার মজিবর বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার আট বছরের এক শিশু কন্যাকে মোবাইল ফোনে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে গাড়ির ভিতরে ধর্ষণের চেষ্টা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের সিট রাখার জন্য গাড়িতে উঠলে তাকে আপত্তিকর অবস্থায় দেখে অন্য শিক্ষার্থীদের খবর দেয়। এসময় আশেপাশে থাকা শিক্ষার্থীরা এসে শিশুটিকে উদ্ধার করে বাসের হেলপার মজিবুরকে গণধোলাই দেয়। পরে ওই হেলপারকে প্রক্টররিয়াল বডির কাছে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাৎক্ষণিক শিশুর বাবাকে খবর দিয়ে তার কাছে শিশুটিকে হস্তান্তর করে। এরপর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে তারা মজিবুরকে আটক করে ত্রিশাল থানায় নিয়ে যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
২৫ বার পঠিত হয়েছে