ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

কাকাকে হলুদ কার্ড দেখিয়ে ‘কাকি’র সেলফি

প্রতিনিধির নাম :

ব্রাজিলের কিংবদন্তি তারকা তিনি। অবসর নিয়েছেন ফুটবল থেকে। নিভৃত জীবন কাটাচ্ছেন; তাই অনেকদিন পর সংবাদের শিরোনাম হলেন ব্রাজিলিয়ান গ্রেট কাকা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যাকে বলা হচ্ছে ‘কাকা-কাকি’র সেলফি! একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন ইসরাইলে। ফিলিস্তিন থেকে অধিকৃত অঞ্চল হাইফায় ব্রাজিল কিংবদন্তি একাদশ খেলেছে ইসরায়েলের কিংবদন্তি একাদশের বিপক্ষে। সেই দলে ছিলেন রোনালদিনহো, রিভালদো, বেবেতো, আমোরোদের মতো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা।

সাধারণত কোনো দেশের সরকার কিংবা ফুটবল ফেডারেশনের আয়োজনে কোনো বিশেষ উদ্দেশ্যে এমন প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। মানুষকে আনন্দ দেওয়াই এর মূল লক্ষ্য। তাই বলে কিছু নিয়ম-কানুন তো থাকবেই। ইসরায়েলের হাইফায় অনুষ্ঠিত ওই ম্যাচে রেফারি ছিলেন একজন নারী। তিনি ব্রাজিল কিংবদন্তিকে হলুদ কার্ড দেখিয়ে বসেন। তবে, এখানে ঘটনা এখানেই শেষ নয়। কার্ড দেখানোর পর কাকাকে ডেকে এনে পকেট থেকে মোবাইল বের করে তার সঙ্গে সেলফিও নেন ওই নারী রেফারি। পুরো ঘটনাটি বেশ মজার জন্ম দেয়। এরপর আরও খেলোয়াড়েরা এসে রেফারির সঙ্গে করমর্দন করেন।

যে ম্যাচ নিয়ে এত মজা, এত আনন্দ, সেই ম্যাচটি নিয়ে কিন্তু কূটচাল চেলেছে ইসরায়েল সরকার। লাখো লাখো মানুষের হত্যাকারী ইসরায়েল তথাকথিত (!) শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার জন্যই গত ২৮ অক্টোবর হাইফায় এই প্রদর্শনী ম্যাচটির আয়োজন করেছিল। এই ম্যাচে ব্রাজিল কিংবদন্তি একাদশ ৪-২ গোলে হারিয়েছে ইসরায়েল একাদশকে। ইসরায়েলের এমন আয়োজনে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়েরা উপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়েছে মুসলিম বিশ্বের একাংশ। সোশ্যাল সাইটে ফিলিস্তিনের ফুটবলাররা এই ঘটনাকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যা দিয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে