ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় দম্পতির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন— বিপুল কুমার রায় (৩০) ও তার স্ত্রী সোহাগী রানী মণ্ডল (২৩)।

পুলিশ জানায়, ভালুকা গ্রামের ভরতচন্দ্র মন্ডলের বাড়ির একটি ঘর থেকে তার মেয়ে ও জামাইয়ের লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা সে সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে দাম্পত্য কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী বিপুল আত্মহত্যা করেছেন। কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মাত্র ৪/৫ মাস আগে তাদের বিয়ে হয়। নিহত বিপুল কুমার রায়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভবানীপুর গ্রামে। পূজা উপলক্ষ্যে অষ্টমীর দিনে ওই দম্পতি শৈলকুপা থেকে শ্বশুর বাড়িতে এসেছিলেন।

কুমারখালী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রকৃত কারণ উদঘাটন ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে