ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

কুষ্টিয়া মোকামে চালের দাম কমছে

প্রতিনিধির নাম :

অবশেষে চালের দাম কমতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। সব ধরণের চালে কেজি প্রতি ২ টাকা কমেছে। চালকল মালিকরা বলছেন মোকামে বেচাকেনা কমে যাওয়ায় তারা চালের দাম কমিয়েছেন।

চলতি মাসের প্রথম দিন থেকে চালের দাম দাম বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত মিনিকেট চাল প্রতি কেজিতে ৭ টাকা পর্যন্ত বেড়ে যায়। এরপর প্রশাসনের নজরদারিতে সেই দাম কমতে শুরু করেছে। গত তিন দিনে ৫০ কেজির বস্তার দাম ১০০ টাকা করে কমেছে। মিলগেটে ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। এ হিসাবে কেজি প্রতি চালের দাম পড়ছে ৪৪ টাকা। গত সোমবার মিলগেটে এক কেজি চালের দাম ছিল ৪৬ টাকা।
চালের দাম কমে যাওয়ার কারণ সম্পর্কে কয়েকজন চালকল মালিক বলেন, মোকামে বেচাকেনা নেই। তাই দাম পড়ে গেছে। এছাড়া প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো মোকামে তদারকি শুরু করায় চালকল মালিকেরা চালের দাম প্রতি বস্তায় (৫০ কেজি) ১০০ টাকা কমিয়ে দিয়েছেন।

লিয়াকত রাইস মিলের মালিক লিয়াকত বলেন, চালের দাম কেজিতে ২ টাকা কমেছে। এখন মিনিকেট চাল মিল গেটে প্রতি কেজি ৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

দাদা রাইস মিলের স্বত্বাধিকারী ও কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, মোকামে চাল দাম পড়ে যাচ্ছে। চাল নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে এই অবস্থা কিছু দিন থাকলে চালকল মালিকদের লোকসানে পড়ার আশঙ্কা আছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে