ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ক্যালিফোর্নিয়ায় দাবানল: ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ

প্রতিনিধির নাম :

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসের কারণে এটি দ্রুত বিস্তার লাভ করায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, নগরীর প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটার কাছে কথিত টিক ফায়ার দুপুরের পরপরই ছড়িয়ে পড়ে দ্রুত ৫ হাজার হেক্টর ভূমি গ্রাস করে ফেলেছে।

এ দাবানলে অনেক ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে এবং এর দ্রুত বিস্তার ঘটতে থাকায় বাধ্য হয়ে প্রধান একটি মহাসড়ক ও আরো অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারে প্রায় ৫শ’ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘আমরা এখন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলের লোকজনকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকূল আবহাওয়া অর্থাৎ দমকা হাওয়া, উচ্চ তাপমাত্রা ও কম আদ্রতা বিরাজ করায় এ রাজ্যের বিস্তৃত এলাকা দাবানলের কবলে ছড়িয়ে পড়তে পারে বলে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে। খবর এএফপির।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে