1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

‘ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ’- বিপিএল খেলতে এসে শাহজাদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

পাকিস্তান সফর সংক্ষিপ্ত করা নিয়ে যখন কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট সিরিজ নয়; শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজী বাংলাদেশ। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান। তবে শাহজাদ বাংলাদেশে এসে বললেন, পাকিস্তানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

সিলেটে অনুশীলন শেষে সাংবাদিকদের শাহজাদ বলেন, ‘আমার মতে, পাকিস্তান নিরাপদ। আগেও নিরাপদ ছিল, এখনও আছে। আমাদের নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সবকিছুই করছে। ক্রিকেটারদের খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন তারা। সম্প্রতি শ্রীলঙ্কা দল সফর করে গেছে। যেটা খুবই সফল সফর ছিল। যারা পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে পর্দার পেছন থেকে কাজ করে চলেছে, তাদেরকে এজন্য ধন্যবাদ জানাই।’

সর্বশেষ ২০১৬ সালে বিপিএলে খেলেছিলেন শাহজাদ। প্রথম বিপিএলে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি (৪০ বলে) ও ফিফটির রেকর্ড (১৬ বলে) এখনও তার। তিনি পাকিস্তান সফরের বিষয়টা বিসিবির সিদ্ধান্তের ওপর ছাড়লেও অনুরোধটা জানিয়ে রেখেছেন, ‘সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের। তারা যা মনে করে, তাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, পাকিস্তানে গিয়ে দারুণ সব উইকেটে খেলা, আন্তরিক আতিথেয়তা ও সেখানকার খাবার আমি উপভোগ করতাম। আমার মতে, ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ জায়গা।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews