ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

খালেদা জিয়া দেশে ফিরলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বুধবার এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে যুক্তরাজ্য ছাড়বেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।
সম্প্রতি চার দিনের ব্যবধানে খালেদা জিয়ার বিরুদ্ধে তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এর মধ্যে ১২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশীবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত।
একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তেজগাঁও থানায় মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার একটি মামলায়।
এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করতে বিএনপি চেয়ারপারসন লন্ডন যান। সেখানে ছেলে তারেক রহমানের বাড়িতে কোরবানির ঈদ করেন তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
২৭ বার পঠিত হয়েছে