ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

খুলনায় শীতের পোশাকের ৩৫ দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম :

খুলনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরাতন কাপড়ের মার্কেটের শীতের পোশাকের ছোট-বড়ো ৩৫টি দোকান। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুরাতন কাপড়ের মার্কেটের শীতের পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া ও বয়রা স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

খুলনা সদর থানার এসআই ইকবাল জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে