ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

গরু ছেড়ে নারীদের কথা ভাবুন: মোদিকে তরুণীর বার্তা

প্রতিনিধির নাম :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাকে কী বার্তা দেবেন? এর জবাবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে ১৮ বছর বয়সী এক প্রতিযোগীর সাহসী উত্তর নজর কেড়েছে। গরুর বদলে নারীদের কথা ভাবতে অনুরোধ করবেন বলে জানিয়ে দেন ওই সুন্দরী।

জানা যায়, ভিকুওনুয়ো সাচু নামের এক তরুণী ভারতে মিস কোহিমা নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা-তে গত ৫ অক্টোবর প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাচু।

এসময় বিচারকরা প্রশ্ন রেখেছিলেন যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাঁকে কী বার্তা দেবেন তিনি।

সাচু এর জবাবে বলেন, প্রধানমন্ত্রীকে গরুর বদলে নারীদের নিয়ে ভাবতে অনুরোধ করবেন তিনি। তার এই উত্তরে হাততালি ও হাসির রোল পড়ে দর্শকদের মধ্যে।

ইতিমধ্যে সাচুর উত্তরের ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। টুইটারে ৬লক্ষাধিকবার দেখা হয়েছে এই ভিডিওটি। নাগাল্যান্ড পোস্টের খবর অনুযায়ী প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছেন সাচু।

গত বছরে ভারতে গো-রক্ষার নামে দেশজুড়ে একের পর এক গণপ্রহারের খবর শিরোনামে উঠে আসে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে