ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

গাঁজার সম্রাজ্য ধ্বংস করলো সেনাবাহিনী

প্রতিনিধির নাম :

বস্তা বস্তা গাঁজা আটকের খবর সচরাচর পাওয়া গেলেও এবার মিললো গেলো অন্য রকম খবর। দুর্গম পাহাড়ে প্রায় দুইশ বিঘা জমিতে চাষ করা হচ্ছিল গাঁজা। ঘটনাটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার কালাপাহাড় দুইল্ল্যাতলী এলাকার। গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার মহালছড়ি সেনা জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল গাঁজার ক্ষেতটি ধ্বংস করে। তবে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, কৌশলে এই দুর্গম এলাকা বেছে নেওয়া হয়েছিল।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, এখন গাঁজা চাষের মৌসুম। দুর্গম পাহাড়ি এলাকায় আঞ্চলিক সন্ত্রাসী দলগুলো গাঁজার আবাদ করে থাকে। একশ্রেণির গ্রামবাসীও এর সঙ্গে সম্পৃক্ত।

মাটিরাঙা থানার পুলিশ কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মদ জানান, এতো দুর্গম এলাকায় পুলিশের নজরদারি রাখা কঠিন। কৌশলে পাহাড়ি গ্রামের উপজাতীয় লোকজন গাঁজার আবাদ করেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা না গেলেও চেষ্টা চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
২০ বার পঠিত হয়েছে